JavaScript অ্যাসাইনমেন্ট অপারেটর

JavaScript Assignment Operators (অ্যাসাইনমেন্ট অপারেটর)

JavaScript Assignment Operators ব্যবহার করে আমরা একটি ভেরিয়েবলে মান সেট করতে পারি বা তার মান আপডেট করতে পারি। এগুলো প্রোগ্রামিং-এ অনেক গুরুত্বপূর্ণ।


Assignment Operators তালিকা ও কাজ

অপারেটর নাম উদাহরণ বর্ণনা
= Assign x = 10 x এর মান ১০ নির্ধারণ করে
+= Add and assign x += 5 x = x + 5
-= Subtract and assign x -= 3 x = x – 3
*= Multiply and assign x *= 2 x = x * 2
/= Divide and assign x /= 4 x = x / 4
%= Modulus and assign x %= 3 x = x % 3
**= Exponentiation and assign x **= 2 x = x ^ 2 (x এর power 2)

উদাহরণসহ ব্যাখ্যা (Code Example & Explanation)

কোড:
<script>
let x = 10;
x += 5;
x -= 2;
x *= 3;
x /= 4;
x %= 4;
x **= 2;

console.log(“Final Result: ” + x);
</script>

বুঝিয়ে বলা হলো:

  1. প্রথমে x = 10
  2. x += 5 → x = 15
  3. x -= 2 → x = 13
  4. x *= 3 → x = 39
  5. x /= 4 → x = 9.75
  6. x %= 4 → x = 1.75
  7. x **= 2 → x = 3.0625

গুরুত্বপূর্ণ টিপস:

  • Assignment Operators আমাদের কোড সংক্ষিপ্ত করতে সাহায্য করে।
  • এটি ভেরিয়েবল আপডেট করার জন্য খুবই কাজের, বিশেষ করে লুপ বা গণনার সময়।
  • **= অপারেটর ES2016 থেকে যুক্ত হয়েছে।

 

Leave a Reply