JavaScript Arithmetic Operators (গাণিতিক অপারেটর)
JavaScript Arithmetic Operators ব্যবহার করে আমরা দুইটি সংখ্যা বা ভেরিয়েবলের মধ্যে গাণিতিক হিসাব করতে পারি। নিচে এই অপারেটরগুলোর বিস্তারিত আলোচনা করা হলো:
গাণিতিক অপারেটর তালিকা
| অপারেটর | নাম | উদাহরণ | ফলাফল |
|---|---|---|---|
| + | যোগ | x + y | x ও y এর যোগফল |
| – | বিয়োগ | x – y | x থেকে y বিয়োগ |
| * | গুণ | x * y | x ও y এর গুণফল |
| / | ভাগ | x / y | x কে y দ্বারা ভাগ |
| % | ভাগশেষ | x % y | x কে y দ্বারা ভাগ করে ভাগশেষ |
| ++ | ইনক্রিমেন্ট | x++ | x এর মান ১ বাড়ায় |
| — | ডিক্রিমেন্ট | x– | x এর মান ১ কমায় |
উদাহরণ (Example with Explanation)
কোড:
<script>
let x = 20;
let y = 6;
<script>
let x = 20;
let y = 6;
console.log(“যোগ: ” + (x + y));
console.log(“বিয়োগ: ” + (x – y));
console.log(“গুণ: ” + (x * y));
console.log(“ভাগ: ” + (x / y));
console.log(“ভাগশেষ: ” + (x % y));
</script>
ব্যাখ্যা:
x + y= 26x - y= 14x * y= 120x / y= 3.33x % y= 2
গুরুত্বপূর্ণ টিপস:
- NaN (Not a Number) দেখা যায় যদি কোন ভুল গাণিতিক হিসাব করা হয়, যেমন
"abc" * 5। - Infinity পাওয়া যায় যদি কোন সংখ্যাকে ০ দিয়ে ভাগ করা হয়।
- গাণিতিক অপারেটর ব্যবহার করার সময় টাইপ কনভার্সনের দিকে খেয়াল রাখতে হয়।