JavaScript Operators সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল
অপারেটর (Operator) হচ্ছে এক ধরণের প্রতীক বা চিহ্ন যা দুইটি মান বা ভেরিয়েবলের উপর কাজ করে এবং একটি ফলাফল প্রদান করে।
১. অ্যাসাইনমেন্ট অপারেটর (Assignment Operators)
ভেরিয়েবলে কোন মান বসানোর জন্য ব্যবহৃত হয়।
কোড:
<script>
let x = 10;
let y = 5;
x += y; // এখন x = 15
</script>
<script>
let x = 10;
let y = 5;
x += y; // এখন x = 15
</script>
ব্যাখ্যা: x += y হল x = x + y এর সংক্ষিপ্ত রূপ।
২. গাণিতিক অপারেটর (Arithmetic Operators)
সংখ্যার উপর গাণিতিক কাজ করার জন্য ব্যবহৃত হয়।
| অপারেটর | বর্ণনা | উদাহরণ |
|---|---|---|
| + | যোগ | x + y |
| – | বিয়োগ | x – y |
| * | গুণ | x * y |
| / | ভাগ | x / y |
| % | ভাগশেষ | x % y |
৩. তুলনা অপারেটর (Comparison Operators)
দুটি মানের তুলনা করে সত্য (true) অথবা মিথ্যা (false) রিটার্ন করে।
কোড:
<script>
let a = 5;
let b = 10;
console.log(a < b); // true
console.log(a == b); // false
</script>
<script>
let a = 5;
let b = 10;
console.log(a < b); // true
console.log(a == b); // false
</script>
তালিকা:
==সমান কিনা পরীক্ষা করে!=অসমান কিনা>বড়<ছোট>=বড় অথবা সমান<=ছোট অথবা সমান
৪. লজিক্যাল অপারেটর (Logical Operators)
বুলিয়ান (Boolean) মানের উপর কাজ করে।
| অপারেটর | বর্ণনা |
|---|---|
| && | উভয় শর্ত সত্য হলে সত্য |
| || | যেকোন একটি শর্ত সত্য হলেই সত্য |
| ! | বিপরীত ফলাফল দেয় |
কোড:
<script>
let age = 25;
let hasLicense = true;
if(age >= 18 && hasLicense) {
console.log(“You can drive.”);
}
</script>
<script>
let age = 25;
let hasLicense = true;
if(age >= 18 && hasLicense) {
console.log(“You can drive.”);
}
</script>
৫. টাইপ অপারেটর (Type Operators)
একটি ভেরিয়েবলের টাইপ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়।
কোড:
<script>
let name = “Hasan”;
console.log(typeof name); // “string”
</script>
<script>
let name = “Hasan”;
console.log(typeof name); // “string”
</script>
অপারেটর:
typeof— ডাটা টাইপ বের করার জন্যinstanceof— অবজেক্ট কোন ক্লাসের ইনস্ট্যান্স কিনা পরীক্ষা করে
উপসংহার
JavaScript অপারেটর প্রোগ্রামিং শেখার মূলভিত্তির অংশ। প্রতিটি অপারেটরের কাজ ও ব্যাবহার ভালোভাবে অনুশীলন করলে যেকোনো জটিল কাজ সহজ হয়ে যায়।