জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপস

জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপস (JavaScript Data Types)

জাভাস্ক্রিপ্ট হলো একটি dynamic এবং loosely typed প্রোগ্রামিং ভাষা। এখানে আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় ডেটা টাইপ নির্ধারণ করতে হয় না, ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে তা বুঝে নেয়। এটি শেখার প্রথম ধাপ হলো ডেটা টাইপ সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া।

ডেটা টাইপ কত প্রকার ও কী কী?

জাভাস্ক্রিপ্টে দুই ধরণের ডেটা টাইপ রয়েছে:

  • Primitive Data Types (প্রিমিটিভ ডেটা টাইপ)
  • Non-Primitive / Reference Data Types (নন-প্রিমিটিভ বা রেফারেন্স টাইপ)

Primitive Data Types

প্রিমিটিভ টাইপ গুলো হল মৌলিক টাইপ যা একক মান ধারণ করে এবং immutable।

টাইপ উদাহরণ বর্ণনা
String "Hello", 'World' টেক্সটাল ডেটা সংরক্ষণে ব্যবহৃত হয়।
Number 25, 3.14 পূর্ণ সংখ্যা বা দশমিক সংখ্যা।
Boolean true, false লজিকাল মান – সত্য বা মিথ্যা।
Undefined undefined যখন কোন ভ্যারিয়েবলের মান নির্ধারিত নয়।
Null null ইচ্ছাকৃতভাবে “খালি” বা “কোন মান নেই” বোঝাতে ব্যবহৃত হয়।
Symbol Symbol('id') ইউনিক এবং পরিবর্তন অযোগ্য প্রপার্টি কী তৈরি করে।
BigInt 1234567890123456789012345n অত্যন্ত বড় সংখ্যা সংরক্ষণে ব্যবহৃত হয়।

Non-Primitive (Reference) Data Types

এই টাইপগুলোতে একাধিক মান থাকে এবং এরা reference আকারে কাজ করে।

  • Object – key-value পেয়ার
  • Array – ordered list
  • Function – কোডের পুনঃব্যবহারযোগ্য ব্লক

উদাহরণসমূহ:


<script>
// String
let name = "Anik";

// Number
let age = 30;

// Boolean
let isOnline = true;

// Undefined
let score;

// Null
let selected = null;

// Object
let user = {
  name: "Tania",
  age: 22
};

// Array
let numbers = [1, 2, 3, 4, 5];

// Function
function greet() {
  return "Hello!";
}
</script>

⚠️ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

  • প্রিমিটিভ টাইপ গুলো immutable, অর্থাৎ পরিবর্তন করা যায় না।
  • নন-প্রিমিটিভ টাইপগুলো মেমোরিতে reference আকারে সংরক্ষিত হয়।
  • null এবং undefined এক নয়।
  • typeof null রিটার্ন করে "object" যা একটি পুরাতন জাভাস্ক্রিপ্ট বাগ।

উপসংহার

JavaScript ডেটা টাইপ গুলো জানা থাকলে কোডিং অনেক সহজ হয়। প্রিমিটিভ এবং নন-প্রিমিটিভ টাইপ গুলোর আচরণ বুঝে নিলে আপনি আরও দক্ষতার সাথে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন।


Leave a Reply