foreach লুপ PHP-তে অ্যারে বা অবজেক্টের উপর ইটারেশন করার সবচেয়ে সহজ উপায়। এটি প্রতিটি মান (value) আলাদাভাবে ধরতে পারে, এবং প্রয়োজনে key-ও নিতে পারে।
foreach লুপ এর গঠন (Syntax):
foreach ($array as $value) {
// কোড ব্লক
}
foreach ($array as $key => $value) {
// কোড ব্লক
}
ব্যাখ্যা: এই লুপ অ্যারের প্রতিটি মান $value হিসেবে ধরে এবং ইচ্ছে করলে $key সহ ব্যবহার করা যায়।
উদাহরণ ১: সাধারণ ভ্যালু প্রিন্ট
$fruits = ["Apple", "Banana", "Mango"];
foreach ($fruits as $fruit) {
echo $fruit . "<br>";
}
আউটপুট:
Apple
Banana
Mango
উদাহরণ ২: key => value সহ অ্যারে প্রিন্ট
$person = [
"name" => "Rahim",
"age" => 25,
"city" => "Dhaka"
];
foreach ($person as $key => $value) {
echo $key . ": " . $value . "<br>";
}
আউটপুট:
name: Rahim
age: 25
city: Dhaka
উদাহরণ ৩: নেস্টেড অ্যারে (Nested Array)
$students = [
["name" => "Arafat", "age" => 20],
["name" => "Nishi", "age" => 22]
];
foreach ($students as $student) {
echo "Name: " . $student["name"] . ", Age: " . $student["age"] . "<br>";
}
আউটপুট:
Name: Arafat, Age: 20
Name: Nishi, Age: 22
উদাহরণ ৪: foreach এর মধ্যে শর্ত ব্যবহার
$numbers = [1, 2, 3, 4, 5];
foreach ($numbers as $num) {
if ($num % 2 == 0) {
echo $num . " is even<br>";
}
}
আউটপুট:
2 is even
4 is even
foreach লুপ কবে ব্যবহার করবেন?
- যখন আপনি একটি অ্যারে বা অবজেক্টের প্রতিটি উপাদান নিয়ে কাজ করতে চান।
- যখন key-value pair ব্যবহার করতে হয়।
- অ্যারে পড়া সহজ এবং কম কোডে করতে চাইলে।
foreach vs for লুপ:
| for লুপ | foreach লুপ |
|---|---|
| ইনডেক্স বেসড অ্যারেতে বেশি কার্যকর | সব ধরনের অ্যারেতে সহজ ও পরিষ্কার |
| মনুয়ালি ইনডেক্স কন্ট্রোল করতে হয় | সরাসরি ভ্যালু ও key পাওয়া যায় |
উপসংহার:
foreach লুপ PHP-তে অ্যারে ও অবজেক্ট হ্যান্ডলিং সহজ করে। এটি কম কোডে বেশি কার্যকর ফলাফল দেয় এবং রিডেবল কোড নিশ্চিত করে।