PHP-তে include এবং require ব্যবহার করে আপনি একাধিক ফাইলকে একত্রিত করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। এতে কোড পুনঃব্যবহার সহজ হয় এবং ওয়েবসাইট মেইনটেইন করাও সহজ হয়।
include() ফাংশনের ব্যবহার:
ধরুন আপনার একটি হেডার ফাইল আছে যেটা আপনি প্রতিটি পেজে ব্যবহার করতে চান:
header.php:
<h1>স্বাগতম আমার ওয়েবসাইটে</h1>
<?php
include 'header.php';
?>
<p>এটি মূল কনটেন্ট এলাকা।</p>
include vs require:
এই দুটি ফাংশনের মধ্যে পার্থক্য হলো:
| ফাংশন | বর্ণনা |
|---|---|
include |
ফাইল না পেলে warning দিবে, তবে স্ক্রিপ্ট চলা চালিয়ে যাবে। |
require |
ফাইল না পেলে fatal error দিবে এবং স্ক্রিপ্ট থেমে যাবে। |
require_once এবং include_once:
একই ফাইল বারবার ইনক্লুড হওয়া ঠেকাতে আপনি require_once বা include_once ব্যবহার করতে পারেন।
<?php
require_once 'config.php';
include_once 'header.php';
?>
প্রজেক্টে ফাইল ইনক্লুডের সুবিধা:
- একাধিক পেজে একই হেডার, ফুটার ব্যবহার করা যায়
- ওয়েবসাইট মেইনটেইন করা সহজ
- ডুপ্লিকেট কোড এড়ানো যায়