PHP-তে স্ট্রিং স্লাইসিং হলো একটি নির্দিষ্ট অংশ কেটে বের করে আনা। এটি সাধারনত substr() ফাংশনের মাধ্যমে করা হয়। এই টিউটোরিয়ালে আমরা শিখব কীভাবে আপনি PHP-তে স্ট্রিং এর নির্দিষ্ট অংশ বের করতে পারেন।
substr() ফাংশন কী?
substr() ফাংশনটি PHP-তে একটি স্ট্রিং-এর নির্দিষ্ট অংশ রিটার্ন করে।
substr(string $string, int $start, ?int $length = null): string
উদাহরণ ১ঃ স্ট্রিং এর নির্দিষ্ট অংশ বের করা
<?php
$text = “Bangladesh is a beautiful country.”;
$slice = substr($text, 0, 10);
echo $slice;
?>
আউটপুট: Bangladesh
এখানে আমরা স্ট্রিং এর শুরু থেকে ১০টি ক্যারেক্টার কেটে নিয়েছি।
উদাহরণ ২ঃ শেষ দিক থেকে স্ট্রিং স্লাইস করা
<?php
$text = “Programming”;
$slice = substr($text, -6);
echo $slice;
?>
আউটপুট: amming
এখানে -6 মানে শেষ থেকে শুরু করে ৬টি ক্যারেক্টার নেয়া হয়েছে।
উদাহরণ ৩ঃ মাঝখান থেকে স্ট্রিং স্লাইস করা
<?php
$text = “Hello World!”;
$slice = substr($text, 6, 5);
echo $slice;
?>
আউটপুট: World
৬ নম্বর ইনডেক্স থেকে শুরু করে ৫টি ক্যারেক্টার আমরা কেটেছি।
PHP-তে স্ট্রিং স্লাইস করা খুবই সহজ এবং দরকারি একটি কাজ। এটি ব্যবহার করে আপনি ডেটা প্রসেসিং, ফরম্যাটিং ইত্যাদি কাজ খুব সহজেই করতে পারবেন।