PHP Date and Time

PHP-তে তারিখ এবং সময় নিয়ে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ।  এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে PHP ব্যবহার করে তারিখ ও সময় ম্যানেজ করা যায়।

PHP Date() ফাংশন:

date() ফাংশনটি ব্যবহার করে আমরা বর্তমান তারিখ এবং সময় পেতে পারি।

<?php
echo date("Y-m-d");
?>

এই কোডটি বর্তমান তারিখ দেখাবে যেমন: 2025-05-12

সময় সহ তারিখ প্রদর্শন:

<?php
echo date("Y-m-d H:i:s");
?>

উদাহরণ: 2025-05-12 14:30:00

PHP টাইমজোন সেট করা:

<?php
date_default_timezone_set("Asia/Dhaka");
echo date("h:i:sa");
?>

এই কোডটি বাংলাদেশ সময় অনুযায়ী বর্তমান সময় দেখাবে।

strtotime() দিয়ে Future বা Past Date:

<?php
echo date("Y-m-d", strtotime("+7 days"));
?>

এটি আজকের তারিখ থেকে ৭ দিন পরের তারিখ দেখাবে।

HTML Table এ Date Format উপস্থাপন:

ফরম্যাট ফলাফল বর্ণনা
Y-m-d 2025-05-12 বছর-মাস-তারিখ
d/m/Y 12/05/2025 তারিখ/মাস/বছর
h:i:sa 02:45:00pm ঘণ্টা:মিনিট:সেকেন্ড (AM/PM)
l Monday সপ্তাহের দিন

getdate() দিয়ে Date Array:

<?php
print_r(getdate());
?>

এই ফাংশনটি একটি অ্যারে রিটার্ন করে, যেখানে দিনের, মাসের, বছরের তথ্য থাকে।

DateTime ক্লাস ব্যবহার:

<?php
$now = new DateTime();
echo $now->format("Y-m-d H:i:s");
?>

এইভাবে DateTime ক্লাস দিয়ে তারিখ ও সময় ম্যানিপুলেট করা যায়।

 

Leave a Reply