অনেক সময় আমাদের কাস্টম কিছু নাম্বার এর প্রয়োজন হয় এক্সেল । মনে করুন আমার random ১০০ তা নাম্বার দরকার এক্সেল এ । এইজন্য যদি একটি একটি করে নাম্বার টাইপ করতে যাই তাহলে অনেক টা সময় লেগে যাবে। আমরা ফরমুলা ব্যবহার করে একসাথে অনেক random নাম্বার তৈরি করতে পারি। এর জন্য ফরমুলা হল =RANDBETWEEN(0,100) ব্রাকেট এর মধ্যে আমি ০,১০০ সেট করেছি তাই আমি সব নাম্বার গুলো ০ থেকে ১০০ এর মধ্যে পাবো।
এক্সেল ওপেন করে যেকোনো একটি সেল সিলেক্ট করি। ধরি একটি সেল b1 সিলেক্ট করলাম , এবং ফরমুলা এর ঘরে টাইপ করি =RANDBETWEEN(0,100) । এবং কীবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করি। দেখব একটি কাস্টম নাম্বার b1 এর ঘরে সেট হয়ে গেছে । এরপর
![]()
b কলাম থেকে g কলাম পর্যন্ত মাউস দিয়ে ড্রাগ করি বা আমার পছন্দ মতন যেটুকু প্রয়োজন সেই পর্যন্ত ড্রাগ করি। দেখব ড্রাগ করা জায়গা পর্যন্ত সবগুলো সেল এ কাস্টম নাম্বার তৈরি হয়ে গেছে।
![]()
এখন b থেকে g পর্যন্ত সেল সিলেক্ট করি, একইভাবে মাউস দিয়ে নিচের দিকে ড্রাগ করি। অনুরুপভাবে আরও কাস্টম নাম্বার তৈরি হবে।

এই নাম্বার গুলো কে ভ্যালু তে কনভার্ট করার প্রয়োজন হতে পারে। তার জন্য সব নাম্বার গুলো সিলেক্ট করি , কীবোর্ড থেকে CTRL+C এবং CTRL+C ক্লিক করি। টেবিল এর শেস প্রান্তে একটি paste option নামে একটি আইকন দেখা যাবে। ড্রপ ডাউন থেকে values only সিলেক্ট করি। তাহলে সব নাম্বার গুলো ভ্যালু তে কনভার্ট হয়ে যাবে।