ফোন নাম্বার এর আগে কান্ট্রি কোড অ্যাড করুন

অনেক সময় এক্সেল এ অনেক গুলো ফোন নাম্বার থাকে। এই গুলোর আগে কোড বা এক্সটেন্সান বসানোর দরকার হয়ে পরে অথবা আমি কোন নাম্বার টাইপ করতে চাচ্ছি এক্সেল যেন আগে থেকেই কোন কিছু করা ছারা কোড গুলো বা এক্সটেন্সান গুলো অটো অ্যাড করে দেয়

এর জন্য আগে এক্সেল ওপেন করুন। এক্লটি কলাম বরাবর কিছু নাম্বার টাইপ করুন।

 

 

 

 

 

 

সম্পূর্ণ কলাম সিলেক্ট করে মাউস এর রাইট বাটন ক্লিক করলে কিছু অপশন পাওয়া যাবে । যেমন cut,copy paste…এইখান থেকে  format cells এ ক্লিক করি।বাম পাশে ক্যাটাগরি থেকে কাস্টম এ ক্লিক করলে নিচের পিকচার এর মতন পাওয়া যাবে। টাইপ এর ঘরে General তা মুছে ফেলি।

টাইপ এর ঘরে এই কোড টুকু টাইপ করি “+880 “#। এই দুই ইনভার্ট কমার মধ্যে আমি যাই লিখব তাই অটো মেটিক সেট হয়ে যাবে।এরপর সব শেষে ওকে বাটন ক্লিক করি। এখন এক্সেল এ অই একই কলাম যে কোন ফাকা জায়গায় একটি নাম্বার টাইপ করি , দেখব নাম্বার এর আগের এক্সটেন্সান +880 অটো ভাবে চলে আসবে।

Leave a Reply