ড্রপ ডাউন লিস্ট তৈরি করুন এক্সেল এ

এক্সেল এ লিস্ট তৈরি করার জন্য একটি কলাম  তৈরি করে নিন। একটি কলাম এর নাম দিন এবং তাতে কিছু ডাটা এন্ট্রি করুন।

ওয়েব এ ফর্ম এ আমরা ড্রপ ডাউন থেকে ভিন্ন ভিন্ন ডাটা সিলেক্ট  করতে পারি। সেটা আমরা এক্সেল এ দেখব।যেকোনো একটি ফাকা সেল এ মাউস দিয়ে ক্লিক করি। এক্সেল এর মেনু থেকে data তে ক্লিক করি। নিচের বারে Data- Validation নাম এ একটি অপশন পাওয়া যাবে। ক্লিক করার পর ডায়লগ বক্স আসবে।

এই ডায়লগ বক্স এ সেটিংস্‌ ট্যাব এর আন্ডার এ Allow থেকে লিস্ট সিলেক্ট করুন। নিচে source এ কোন জায়গা থেকে ডাটা গুলো লিস্ট আকারে দেখাবে তা সিলেক্ট করে দেখাতে হবে

source এর ঘরে মাউস টা রেখে , যেই ডাটা গুলো ড্রপ ডাউন লিস্ট এ দেখাব, কার্সর টা নিয়ে যেই সেল এ ডাটা গুলো আছে টা ড্রাগ করে দিব এবং ওকে বাটন এ ক্লিক করব।

 

Leave a Reply