এক্সেল এ গ্রুপ অনুযায়ী যোগফল এবং সেল গুলোকে একটা সেল এ পরিনত করব। আমরা একটা টেবিল উধাহরন হিসেবে দেখব

এই টেবিল এ employee type এর নিচে দুইটা ডাটা আছে executive , sales । খেয়াল করলে দেখা যাবে এই ডাটা গুলো তিনটি সেল কে কনভার্ট করে একটি সেল করা হয়েচে। আসুন প্রথমে এই টেকনিক টা অ্যাপ্লাই করব। পর পর তিনটি সেল সিলেক্ট করি। হোম ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় Alignment থেকে Merge & Center এর ড্রপ ডাউন এ ক্লিক করি

সব শেষে Merge Cell এ ক্লিক করি।ঠিক একইভাবে উপরের টেবিল এর total কলাম টাকেও merge করে ফেলি।এখন গ্রুপ ভিক্তিক যোগফল বের করব। total কলাম এর ঘর সিলেক্ট করি ,অন্য কোনকিছু কার্সর দিয়ে না করে টাইপ করি =SUM( , কার্সর দিয়ে salary কলাম এর নিচে তিনটা সেল কেই সিলেক্ট করি এরপর ব্রাকেট ক্লোজ করি =SUM(F6:F8) । সবশেষে CTRL+ENTER কীবোর্ড থেকে প্রেস করি।

